বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

তারেক রহমানের আগমনকে ফরিদপুর জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

Reporter Name

 

মোঃ শামিম রেজা , স্টাফ রিপোর্ট :

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে ফরিদপুর  জেলা যুবদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা সফল করার লক্ষ্যে আজ সোমবার সন্ধ্যায় জেলা যুবদলের নেতাকর্মীরা শহরে এ শুভেচ্ছা মিছিল বের করেন।
মিছিলটি শহরের  সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন
‌ মিছিলে ‌উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন সহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি রাজেন্দ্র কলেজ মাঠ জন সমুদ্রে পরিণত হবে। তারা বলেন ‌ বিএনপি চেয়ারম্যান ‌ তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ পরিচালিত হবে। জনসভায় সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।
এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের ‌নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ