মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জামালপুরে মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় স্বতন্ত্র প্রার্থী শুভকে আবারো শোকজ –

Reporter Name

 

মোঃ আহসান হাবীব সুমন,
নিজস্ব প্রতিবেদক :

মেলান্দহ-মাদারগঞ্জ জামালপুর ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে আবারো নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী ) বিকালে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন এই নোটিশ প্রদান করেন। এর আগে গত ২২ জানুয়ারী তাকে ২০২৫ এর বিধি ৩, ৯ ও ১৮ এর লঙ্ঘন এর অভিযোগে শোকজ প্রদান করা হয়।

নোটিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি বিকালে মাদারগঞ্জ হাওয়ায় রোড থেকে থানা মোড় পর্যন্ত কর্মী-সমর্থক নিয়ে মিছিল করেন স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দীকি শুভ। সেই মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় গত ১ ফেব্রুয়ারী অভিযোগ দায়ের করেন মেলান্দহ হাজরাবাড়ী পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মুসা মিয়া । অভিযোগের বিষয়টি যাচাই করে নির্বাচনি অনুসন্ধান কমিটি প্রাথমিক সত্যতা খুঁজে পায়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ ৯ এর(চ) অনুযায়ী উক্ত মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৯ (চ) এর সুস্পষ্ট লঙ্ঘন। নোটিশে আরো বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৯ (চ) তে বলা হয়েছে, কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি- নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণের সময় কোন প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা এইরূপ যন্ত্র ব্যবহার করিতে পারবে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা আগামী ৫ ফেব্রুয়ারী সকাল ১১টায় কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ জানান, আমরা নিজেরা কোন ড্রোন ব্যবহার করিনি কোন সাংবাদিক ভাই তাদের প্রফেশনের প্রয়োজনে ব্যবহার করে থাকলে সেটা আমাদের অজানা ছিল।আগে থেকে আমরা কাউকে ড্রোন ব্যবহারের জন্য বলি নাই।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো: ওবায়দুর রহমান এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, নোটিশের কপি পাওয়ার পরই আদেশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ