শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতকে সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর গ্রামে বিএনপির ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name

 

ছাতক, সুনামগঞ্জ, প্রতিনিধি :

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণার অংশ হিসেবে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ–সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর গ্রামে মরহুম নোমান আহমদের বাড়িতে এ উঠান বৈঠক আয়োজন করা হয়।
গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ–সৈদেরগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবদুল খালিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানোয়ার আলী ও যুবদল নেতা লোকমান আহমদ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ইমাম হোসেন।
গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন দশঘর গ্রামের বিশিষ্ট মুরব্বি কমর আলী, তছর উদ্দিন, ইউপি সদস্য আলমগীর কবির, আছাবুর রহমান, যুবদল নেতা ছাদিকুর রহমান, আবদুল মুমিন, বদরুল আলম, মারুফ আহমদ, আবদুল ওয়াদুদ, হাসান আহমদ, শahanশাহ, ছালিক মিয়া, ফয়ছল আহমদ, মাজেদ আহমদ ও মজলু মিয়া।
অতিথি হিসেবে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ–সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হক, উপজেলা বিএনপি নেতা আশরাফুর রহমান এনাম, মুস্তাফিজুর রহমান চৌধুরী লায়েক, বুরহান উদ্দীন ছুরত, দিলোয়ার হোসেন নজমুল, লায়েক উদ্দীন, সোনা মিয়া, আশিক উদ্দীন, ফয়জুল ইসলাম, মুনছুর আহমদ, বদরুল ইসলাম, আবদুস ছালাম, নুরুল হকসহ যুবদল নেতা রিহাব, জিলু মিয়া, আছাব আলী, মিজাজুর রহমান, ইব্রাহিম আলী এবং টুনু মিয়া।
এ ছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক মেম্বার প্রবাসী লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আলি আহমদ, ইতালি প্রবাসী নাঈম আহমদ এবং যুক্তরাজ্য প্রবাসী নাইম আহমদ।
উঠান বৈঠকে সুনামগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতীকের সমর্থনে প্রায় তিন শতাধিক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ