শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবুর গণসংযোগে ব্যাপক সাড়া

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন সাভার প্রতিনিধি:

ঢাকা-১৯ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাভারে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভার পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ধারাবাহিকভাবে সভা ও জনসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন ডা. সালাউদ্দিন বাবু। এ সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন,
“আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন—এটাই আমার প্রত্যাশা ও দাবি।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। এবার জনগণের সরাসরি ভোটে বিজয়ী হয়ে সংসদে যাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।”
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হয়ে সংসদ সদস্য হলে ঢাকা-১৯ আসনের প্রতিটি এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নের পাশাপাশি এলাকার বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এছাড়া মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন,
“মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত, তারা সাবধান হয়ে যান। আমার দলের কেউ যদি এসব অপকর্মের সঙ্গে যুক্ত থাকে, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।
পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর এবং সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী বদিউজ্জামান বদিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় জনগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসমর্থনের কথা উল্লেখ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, জনগণের ঐক্যবদ্ধ সমর্থনই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে এবং এলাকার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ