রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শ্রীবরদীতে ৪ অবৈধ ইটভাটাকে ১৬ লক্ষ টাকা জরিমানা প্রদান

Reporter Name

 

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার

শেরপুরের শ্রীবরদীতে অবৈধ ইটভাটা বন্ধে
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
২৭ শে জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলায় গড়ে ওঠা ৪ টি অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট
কাজী রিজওয়ানুল হক।
ঝগড়াচর এলাকার এমএস জিগজ্যাক ব্রিকস কে ৪ লক্ষ টাকা, কন্টিপাড়া এলাকার
এবিএম অটো ব্রিকস কে ৪ লক্ষ টাকা,
শ্রীবরদী পৌর সদরের পোড়াগড়
এলাকার
পিনাকী এন্ড কোং কে ৪ লক্ষ টাকা ও
পশ্চিম ঝিনিয়া এলাকার সততা জিগজ্যাগ অটো ব্রিকস কে ৪ লক্ষ টাকা জরিমানা প্রদান ও
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। উক্ত ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । ভ্রাম্যমাণ আদালতে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, শেরপুর ও পল্লী বিদ্যুৎ সমিতি শেরপুর এর প্রতিনিধি, এবং শেরপুর পুলিশ লাইন্স ও শ্রীবর্দী থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ