মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হল: ইব্রাহীম আলী (৮) ও তাবাসসুম (৯)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। ইব্রাহীম আলী পশ্চিম রায়গঞ্জ এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম একই এলাকার আব্দুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম, তাবাসসুম এবং প্রতিবেশী আল-আমিনের ছেলে মাহাবুর রহমান মিলে বাড়ির পাশে ফুলকুমার নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় অসাবধানতাবশত তারা নদীর এক গভীর খালে পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে এবং মাহাবুরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

অবশ্য আধা ঘণ্টা পর উদ্ধার হয় তাবাসসুমকে। তাকে তাৎক্ষণিকভাবে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর আরও ঘণ্টাখানেকের প্রচেষ্টায় উদ্ধার হয় ইব্রাহীম আলীর নিথর দেহ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। শিশুদ্বয়ের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ