মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ঢাকা-১৯ আসনে ভোটের মাঠে সক্রিয় ডাঃ সালাউদ্দিন বাবু

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন সাভার প্রতিনিধিঃ

ঢাকা-১৯ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্বাচনী প্রচারণায় সাভারে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার সাভার সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পথসভা ও জনসংযোগ কর্মসূচি পরিচালনা করেন তিনি।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন—এটাই আমার প্রত্যাশা ও দাবি।” তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি তিনি, তবে এবার জনগণের ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।
তিনি বলেন, নির্বাচিত হয়ে সংসদ সদস্য হলে ঢাকা-১৯ আসনের প্রতিটি এলাকার উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতরা সাবধান হয়ে যান। আমার দলের কেউ যদি এসব অপকর্মের সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এসময় পথসভায় উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, মোঃ আরিফ হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মাসুদ রানা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক স্থানীয় জনগণ।
পথসভায় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ