মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনায় ৫ প্রতিষ্ঠানে মামলা ও জরিমানা।

Reporter Name

 

মোঃ আরিফ শেখ, জেলা প্রতিনিধি ফরিদপুর :

ভোক্তা অধিকার সংরক্ষণ ও পণ্যের মান নিশ্চিত করতে ফরিদপুর জেলার সদর উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে যৌথ টাস্কফোর্সের অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোবাইল কোর্ট। এই অভিযানে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানকে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ফরিদপুর জেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই জেলা কার্যালয় ফরিদপুর এবং স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করে।
মোবাইল কোর্টে মেসার্স খান এন্ড সন্স, ভাঙ্গা রাস্তার মোড়, গোয়ালচামট এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডার গ্যাসের ওজন যাচাই করে পরিমাপে সঠিক পাওয়া গেলেও কোম্পানি থেকে গ্যাস ক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়।
মেসার্স ফরিদপুর গ্যাস সাপ্লাই, একই এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির সিলিন্ডার গ্যাসের ওজন যাচাইয়ে পরিমাপ সঠিক পাওয়া যায়। এ জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়। তবে গ্যাস বিক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
এছাড়া বটতলা বাজারে অবস্থিত মেসার্স আজম স্টোর ও মেসার্স নিবির রাইহান ভ্যারাইটিজ স্টোর-এ ব্যবহৃত ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী পৃথকভাবে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে আরও দেখা যায়, মেডিকেল রোডে অবস্থিত মা-মনি ডায়াগনস্টিক সেন্টার-এ বিভিন্ন ধরনের অনিয়ম রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুরের নেতৃত্বে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দ্বীপ্ত চক্রবর্তী, জনাব নাজমুন্নাহার নাঈম এবং জনাব মোঃ তন্ময় ইসলাম পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) জনাব মোঃ খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থ রক্ষা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে বিএসটিআই ফরিদপুরের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ