শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনো ঠাঁই নেই: সালাউদ্দিন বাবু

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন স্টাফ রিপোর্টার :

ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীর স্থান হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো ব্যক্তি স্টেজ, মিছিল কিংবা পদ-পদবীতে থাকতে পারবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সোমবার দুপুরে সাভারের পাথালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “অনেকেই এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে দাবি করে তারা আমাদের দলের লোক। এই ধরনের অপরাধীদের বিএনপিতে কোনো জায়গা দেওয়া হবে না।”
ডাঃ সালাউদ্দিন বাবু আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও জুলুমের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। বিএনপি যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে জনগণ বিএনপিকেও প্রত্যাখ্যান করবে। তিনি অন্যায়কারীদের বিরুদ্ধে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দেন।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমি ১৭ বছর পালিয়ে ছিলাম, তিনবার জেল খেটেছি, ৫৩টি মামলা মোকাবিলা করেছি। এখন আর পালিয়ে থাকতে চাই না, মানুষের পাশে থেকে মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।”
এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে তিনি ১০০ দিনের কর্মপরিকল্পনার কথা জানান। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে এসব অপরাধ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
যানজট নিরসনে নির্বাচিত হলে এক মাসের মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পুলিশের সঙ্গে সমন্বয় করে ভলান্টিয়ার নিয়োগ, অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ এবং সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় শৃঙ্খলা ফেরানোর আশ্বাস দেন।
নারীদের কল্যাণ প্রসঙ্গে তিনি বলেন, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও টিসিবি কার্ডের সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি শিশুদের শিক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইনুদ্দিন বিপ্লব, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ