মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ডুমুরিয়া-রূদুরাকে সদর ইউনিয়নে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name

আহমদ রেজা,চট্টগ্রাম প্রতিনিধি:

আনোয়ারায় নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে ডুমুরিয়া ও রূদুরা গ্রামকে চাতরী ইউনিয়নের পরিবর্তে আনোয়ারা সদর ইউনিয়নের সঙ্গে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

১৫ই জুন রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে ডুমুরিয়া-রূদুরা সর্বস্থরের জনসাধারণের বিভিন্ন ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনিকভাবে ডুমুরিয়া ও রূদুরা গ্রাম চাতরী ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও, বাস্তবিক যোগাযোগ, নাগরিক সেবা এবং জনদুর্ভোগের দিক বিবেচনায় এটি অযৌক্তিক। ভৌগোলিকভাবে দুই গ্রামই আনোয়ারা সদর ইউনিয়ন কার্যালয়ের খুব কাছাকাছি মাত্র ২০০ গজ দূরে। অথচ স্থানীয় বাসিন্দাদের নাগরিক সেবা নিতে প্রতিদিন প্রায় চার কিলোমিটার দূরের চাতরী ইউনিয়ন কার্যালয়ে যেতে হয়, যা একেবারেই অযৌক্তিক ও ভোগান্তিকর।

বক্তারা অভিযোগ করেন, এই অস্বাভাবিক প্রশাসনিক ব্যবস্থা যেন এখনো পাকিস্তান আমলের বিভাজন নীতিরই প্রতিচ্ছবি। তারা বলেন, ডুমুরিয়া ও রূদুরা গ্রামের মানুষ প্রতিদিন প্রশাসনিক দুর্ভোগে পড়ছেন। চাতরীর পরিবর্তে এই দুটি গ্রামকে যদি পার্শ্ববর্তী আনোয়ারা সদর ইউনিয়নের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে নাগরিক সেবা গ্রহণ আরও সহজ হবে এবং বছরের পর বছর ধরে চলে আসা দুর্ভোগের অবসান ঘটবে।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে প্রশাসনিক পুনর্বিন্যাস করে ডুমুরিয়া ও রূদুরা গ্রামকে আনোয়ারা সদর ইউনিয়নের আওতায় আনার দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ