মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারে মাদকের অভয়ারণ্য ভাঙল যৌথবাহিনী, বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার

Reporter Name

মোঃ রুবেল হোসেন,স্টাফ রিপোর্টার :

সাভারের আলোচিত মাদক আখড়া হিসেবে পরিচিত বেদে পল্লীতে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (আজ) সকাল থেকে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এই অভিযান চালায় যৌথ বাহিনী।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, গাঁজা, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় দুই নারীসহ মোট তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে।
অভিযানে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যৌথবাহিনী সূত্র জানায়, বুধবার সকালে বেদে পল্লীতে প্রকাশ্যে মাদক বেচাকেনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সন্দেহভাজন কয়েকটি ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ ও ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তিনজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
যৌথবাহিনী জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই বেদে পল্লী এলাকাটি মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। যৌথবাহিনীর এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে তারা জানান।
যৌথবাহিনী আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ