রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বেনাপোলে কাষ্টমস তল্লাশী কেন্দ্রে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ বাংলাদেশী নাগরিক আটক।।

Reporter Name

 

বেনাপোল থেকে এনামুল হকঃ

বেনাপোল কাস্টমসে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা সহ আব্দুস সালাম( ৫০) নামেএকজন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ।
ভারত থেকে পাসপোর্ট যোগে দেশে আসার সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমসের স্ক্যানিং এর পর কর্মরত কাস্টম ইন্সপেক্টর সোলেমান পিয়ারু, এ আর ও জামাল হোসেনসহ অন্যান্য সহযোগীদের পাসপোর্ট যাত্রী আব্দুস সালামের কথাবার্তা ও ল্যাগেজের উপর সন্দেহ হলে তাৎক্ষণিক যাত্রী লাগেজটি তল্লাশি করা হয়।উক্ত ল্যাগেজটি তল্লাশি করার সময় বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় রাখা ৩২.০০ ক্যানাডিয়ান ডলার ও ৩৬.৪০০ অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার করা হয় ।

মঙ্গলবার বেলা ১২টার দিকে ভারত থেকে ফেরার সময় তাকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে থেকে আটক করা হয় ডলার সহ।

আটককৃত আব্দুস সালাম মুন্সীগঞ্জ জেলার আব্দুল সামাদ ব্যাপারীর ছেলে। তার পাসপোর্ট নাম্বার এ -০৯ ৬১২০১৫,
পাসপোট যাত্রী সালাম জানায়,তাকে কলকাতা থেকে সুমন নামে একজন ব্যক্তি টাকাগুলো দেয়। সে উক্ত টাকাগুলো যশোর জনৈক এক ব্যক্তির নিকট হস্তান্তর করবেন বলে জানায়।

বেনাপোল পোস্ট কাস্টমসের সহকারী কমিশনার অতুল কুমার বলেন, সালামের লাগেজের ভিতর বিশেষ ভাবে লুকায়িত ভাবে রাখা ডলারের এ চালানটি পাওয়া যায়। উদ্ধারকৃত এসব ডলারের মূল্য বাংলাদেশী টাকা ৬০ লাখ টাকা। তিনি আরো বলেন ডলারের সিজারলিস্ট করার পর উদ্ধাতন কর্মকর্তাদের পরামর্শে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ এনামুল হক, বেনাপোল প্রতিনিধি।
মোবাইল নাম্বার ০১৭১১৩৯৭৪৫৮
তাং২১/০১/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ