শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বজ্রপাতে বেনাপোল স্থলবন্দরের সাধারণ শ্রমিকের মৃত্যু

Reporter Name

মোঃ এনামুল হক,বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের মাঠে বজ্রপাতে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর ছোট ভাই মোঃ আইয়ুব হোসেন (৪২) নামে এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ক্রেন সাইটের সাধারণ শ্রমিক হিসাবে কাজ করতেন।

১৫ ই জুন রবিবার বেলা ১২ টার সময় উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের এর মাঠে গরুর ঘাস খাওয়াতে যান আইয়ুব হোসেন, পরে গরু মাঠে বেধে ফিরে আসার সময় বজ্রপাতে তার মর্মান্তিক মৃত্যু হয়।

সে শার্শার কন্যাদাহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এবং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর ছোট ভাই। তার এই অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসী সবাই গভীরভাবে শোকাহত।

শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ বলেন,এই আইয়ুব হোসেন ছিলেন সদালাপী, নম্র ভদ্র ও সবার প্রিয় একজন মানুষ। তাঁর এই অপ্রত্যাশিত বিদায়ে আমাদের হৃদয় ভেঙে গেছে।

তিনি আরও বলেন, মরহুমের জানাজার নামাজ আজ মাগরিবের নামাজের পর তার নিজ গ্রাম কন্যাদহ এর কানি পাড়ায় অনুষ্ঠিত হবে।

সকল ধর্মপ্রাণ মুসলমানকে তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল।

আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকাহত পরিবারবর্গকে এই শোক সইবার তৌফিক দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ