মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে “ভাসমান তেলডিপো পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে” সর্বস্তরের জনগণের জন্য গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৯শে জানুয়ারী) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ গেটের সামনে, “রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্দোগে” গণস্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ব্রহ্মপুত্র নদের তীরে থাকা “ভাসমান তেলডিপো দুটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে” সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এই গণস্বাক্ষর কর্মসূচিতে, বিভিন্ন স্তরের সাধারণ জনগণের পাশাপাশি অংশ নেন, “রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের” সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সহ-সভাপতি সাহেদ আলী, প্রচার সম্পাদক আজাদ মিয়া, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ বাচ্চু, সহ- সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, উপদেষ্টা আবু হানিফাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৮৯ সাল থেকে “উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে যমুনা ও মেঘনা” নামে দুটি ভাসমান তেলডিপো, জ্বালানি তেল সরবরাহ করে এবং এলাকার অনেক জ্বালানী চাহিদা পূরণ করে আসছিল বলে জানাযায়। কিন্তু হঠাৎ অজানা কারণে নদের নাব্যতা সংকট দেখিয়ে, ডিপো দুটিতে গত প্রায় ৮বছর ধরে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।এতে আসন্ন বোরো মৌসুমে এলাকায় জ্বালানি তেল সংকটের সম্ভাবনা দেখা দিয়েছে। ভাসমান ডিপো দুইটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে বিভিন্ন স্তরের সাধারণ মানুষের গণ সাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ