শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় ১১৮ কেজি ওজনের দুর্লভ কষ্টিপাথর সদৃশ মূর্তিসহ আসাদুজ্জামান @ সাদ্দাম শেখ (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

Reporter Name

নাজমুল হুদা , ক্রাইম রিপোর্টার ফরিদপুর:

ফরিদপুরের আলফাডাঙ্গায় ১১৮ কেজি ওজনের দুর্লভ কষ্টিপাথর সদৃশ মূর্তিসহ আসাদুজ্জামান @ সাদ্দাম শেখ (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। খুন, ধর্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সচেষ্ট রয়েছে। এছাড়াও র‌্যাব বিভিন্ন সময়ে প্রত্নতত্ত্ব পাচার ও মাদকদ্রব্য বিস্তার রোধ করতঃ প্রত্নতত্ত্ব ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের মূর্তির বড় বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুদ করে রেখেছে। এ বিষয়টি জানতে পেরে বর্ণিত আভিযানিক দল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় *অদ্য ১৮/০১/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৬.৪৫ ঘটিকার সময়* উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে *ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন বুরাইচ এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা মূল্যমানের একটি প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ একজনকে গ্রেফতার* করে। জিজ্ঞাসাবাদে তার নাম *মোঃ আসাদুজ্জামান @ সাদ্দাম শেখ (৩৫),* পিতা- মোঃ আকবর হোসেন শেখ, সাং- বুরাইচ, শেখ বাড়ী, থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুর বলে জানা যায়। *উদ্ধারকৃত মূর্তিটির ওজন ১১৮.৬০ কেজি ও উচ্চতায় ৪৯ ইঞ্চি বলে পরিলক্ষিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি পরস্পর যোগসাজশে অবৈধভাবে কষ্টিপাথরের মুর্তি সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচার করত। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক ও চুরি মামলাসহ বিভিন্ন থানায় ০৯ টি মামলা রয়েছে এবং সে একটি মাদক মামলার সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামি। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। শত শত বছর আগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কষ্টিপাথরের মূর্তি আমাদের অতীত সভ্যতা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এদের সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয়, এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ