মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আওয়ামীলীগ নেতা দোলন

Reporter Name

মোঃ আরিফ শেখ ,ফরিদপুর জেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা- বোয়ালমারী-মধুপুর) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আরিফুর রহমান (দোলন)। আজ বৃহস্পতিবার বিকাল চারটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন।
প্রার্থিতা বাছাইয়ে মনোনয়নপত্রে সবকিছু ঠিক থাকলেও জমা দেওয়া পাঁচ হাজার ভোটারের তালিকায় দুজন ভোটারের বিষয়ে ত্রুটির কথা উল্লেখ করে মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন স্থানীয় রিটার্নিং কর্মকর্তা।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে মোহাম্মদ আরিফুর রহমান দোলন নির্বাচন কমিশনে আপিল করলে আজ শুনানিতে তা মঞ্জুর হয়। আর তাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থিতা ফিরে পান তিনি।
প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন ভবনের মোহাম্মদ আরিফুর রহমান দোলন সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ। ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার যে কারণে আমার মনোনয়নপত্র গ্রহণযোগ্য নয় বলে ফরিদপুরে বলেছিলেন, আজকে আমি নির্বাচন কমিশনে প্রমাণ করতে সক্ষম হয়েছি- যে ১ শতাংশ ভোটারের সমর্থন ও স্বাক্ষর আমি রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছিলাম তা সঠিক ছিল।’
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ও ভোটের পরিবেশ সব প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং’ করার দাবি জানিয়ে দোলন বলেন, ‘আশা করি আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন এমন একটি পরিবেশ নির্বাচনের মাঠে রাখবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।’
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৪ হাজার ৯৮৯ ভোট পেয়েছিলেন মোহাম্মদ আরিফুর রহমান দোলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ