নাজমুল হুদা , ক্রাইম রিপোর্টার ফরিদপুর :
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বেলা ১২টার সময় ফরিদপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১১ জানুয়ারি ফরিদপুর মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্য সম্পূর্ণভাবে প্রচার করা হয়নি। বক্তব্যের খণ্ডিত অংশ প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে তিনি দাবি করেন।তিনি আরও বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ বন্ধ করার কোনো কথা তিনি বলেননি। তার বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করা হয়েছে। তিনি জানান, তার বক্তব্যের মূল লক্ষ্য ছিল ফরিদপুর মেডিকেল কলেজে সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা এবং এ লক্ষ্যে কলেজে রাজনীতি উন্মুক্ত করার আহ্বান জানানো।এ সময় তিনি সঠিক তথ্য তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান।