শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিক-আপের দুই সহোদর সহ তিনজন নিহত, আহত ১০

Reporter Name

সেক মোহাম্মদ আফজাল 
মফস্বল সম্পাদক
ফরিদপুরের বোয়ালমারীতে শ্রমিকবাহী পিকআপে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ ৩ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ১০ শ্রমিক।১২ জানুয়ারী সোমবার দুপুর ৩টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের বোয়ালমারী পৌরসভার সোতাশী এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় জনতা জুট মিলের শ্রমিক ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্লার দুই ছেলে মোঃ জব্বার মোল্লা, মোঃ মুছা মোল্লা ও একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম নিহত হন।

এ ঘটনায় গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৫ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এলাকাবাসীর বরাতে রেলওয়ে পুলিশ জানায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জনতা জুটমিল থেকে কাজ শেষে প্রায় ১৫ জন শ্রমিক নিয়ে একটি পিকআপ বোয়ালমারী পৌরসদরের দিকে যাচ্ছিল। সোতাশী অরক্ষিত রেলগেট এলাকায় দুপুর ৩টার দিকে পিকআপটিকে ধাক্কা দেয় কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী লোকাল ট্রেন। এতে ঘটনাস্থলেই ৩ শ্রমিকের মৃত্যু হয়।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি মিজানুর জানান, দুর্ঘটনাস্থল এলাকাটি একটি অরক্ষিত রেলক্রসিং। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ