মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাতকানিয়ায় একাডেমিক সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন।

Reporter Name

মোঃ আরিফ  উদ্দিন, সাতকানিয়া  উপজেলা প্রতিনিধি,চট্টগ্রাম :

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা একাডেমিক সুপার-ভাইজার আশিষ বরণ দেবকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার(১১ জানুয়ারি)দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন,আশিষ বরণ দেব দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থেকে শিক্ষা প্রশাসনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে স্বৈরাচারী শক্তিকে সহযোগিতা করেছেন।

সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে বিতর্কিত স্লোগান সংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় বিগত ফ্যা‌সিস্ট সরকা‌রের এজেন্ডা বাস্তবায়‌ন কর‌ছেন ব‌লে সাধারণ জনগণ ম‌নে ক‌রেন।

বক্তারা বলেন,একজন দায়িত্বশীল শিক্ষা কর্মকর্তা হিসেবে আশিষ বরণ দেবের এমন কর্মকাণ্ড শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে উপজেলা প্রশাসন থেকে শোকজ নোটিশ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও দাবি করেন,শুধু আশিষ বরণ দেব একা নন তার সঙ্গে জড়িত অন্যান্য দোসরদেরও চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

অন্যথায় আগামী দিনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন চলাকালে বিভিন্ন সামাজিক,ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে স্লোগান দেন এবং শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মসূচি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আশিষ বরণ দেবকে দায়িত্ব থেকে অপসারণ ও তার বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ