শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

দ্বিতীয় বিয়ে নিয়ে হাইকোর্টের রায়

Reporter Name

নাজমুল  হুদা ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

আইনগত ব্যাখ্যা নিয়ে নতুন আলোচনা
দ্বিতীয় বিয়ে সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট সম্প্রতি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। রায়ে আদালত বলেছেন, মুসলিম আইনের আলোকে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়—এমন ব্যাখ্যা উঠে এসেছে।

বাংলাদেশে দ্বিতীয় বিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক ও আইনগতভাবে আলোচিত বিষয়। দণ্ডবিধি ১৮৬০ সালের ৪৯৪ ধারায় দ্বিতীয় বিয়ের জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান ছিল। তবে ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কার্যকর হওয়ার পর মুসলিম পুরুষদের ক্ষেত্রে ওই ধারার প্রয়োগ শিথিল করা হয়।

বর্তমানে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি গ্রহণের বিধান রয়েছে। অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে এক বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

হাইকোর্টের রায়ে বিদ্যমান আইনের এই ধারাগুলোর ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। আইন সংশ্লিষ্টরা বলছেন, এটি আইন বাতিল বা পরিবর্তনের রায় নয়; বরং আইনের ব্যাখ্যা সংক্রান্ত একটি সিদ্ধান্ত।

রায়টি প্রকাশের পর দ্বিতীয় বিয়ে সংক্রান্ত আইন ও তার প্রয়োগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ বা আপিল হলে তা স্পষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ