শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

১৫ কেজি গাঁজাসহ ভাঙ্গা থানায় এক জন আটক

Reporter Name

মোঃ জামাল মিয়া ভাঙ্গা প্রতিনিধি :

১৫ (পনের) কেজি গাঁজাসহ ভাঙ্গা থানা এলাকায় এক ব্যক্তি র‍্যাবের  হাতে আটক।
ফরিদপুর র‍্যাব -১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এমসিসি নং-২৭/২৬, তারিখ-১১ জানুয়ারী ২০২৬ খ্রিঃ মূলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। আনুমানিক ১৮.৩৫ (মিনিট)   ঘটিকায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন পুকুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় অবস্থানকালে ১ ব্যক্তিকে গ্রেফতার করে।   গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একজন মাদক ব্যবসায়ী ঢাকা হতে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন এলাকার দিকে আসছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে র‍্যাব -১০, ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেন এবং ১১/০১/২০২৬ খ্রিঃ ১৮.৫৫ উপস্থিত হয়ে ঘটনাস্থল ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে। চেকপোষ্ট চলাকালীন ১১/০১/২০২৬ খ্রিঃ ১৯.১০ ঘটিকার সময় ঢাকা হতে বরিশালের দিকে যাওয়ার সময় ‘ইকরা পরিবহন” নামক যাত্রীবাহী বাস র্যা বের চেক পোষ্টের সামনে আসলে বাসটি থামানোর সংকেত দিলে উক্ত বাসের চালক বাদীর সংকেত পেয়ে বাসটি থামিয়ে দেয়। যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব-১২-১৬০৮ নাম্বারযুক্ত “ইকরা পরিবহন” নামক বাসে বাদীসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করতে থাকে। তল্লাশীর একপর্যায়ে বাসের ‘C-2’ আসনে বসে থাকা যাত্রীকে সন্দেহ হলে তার হেফাজতে থাকা একটি নেভি ব্লু রংয়ের কাধে ঝুলানো ব্যাগ এবং মালামাল রাখা বক্সের ভিতরে একটি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত কফি রংয়ের ট্রাভেল ব্যাগ সন্ধেহ হলে বাসের সুপারভাইজারের সহায়তায় C-2 আসনে বসা আসামী মোঃ কামাল খাঁন (৪৬), পিতা-মৃত তফসির খাঁন, মাতা-কুলসুম বেগম, সাং-বাহাড়া খাঁনপাড়া, পোস্ট-বাইটকামারী, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ এর ব্যাগের ভিতর কি মালামাল আছে জানতে চাইলে সে এলোমেলো কথাবার্তা বলে। তখন উপস্থিত যাত্রী এবং সুপারভাইজারদের সামনে অন্যান্য র্যা ব ফোর্সের সহায়তায় সেখানে উপস্থিত সাক্ষীগনসহ অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক ধৃত আসামী মোঃ কামাল খাঁন (৪৬) এর হেফাজতে থাকা একটি নেভি ব্লু রংয়ের কাধে ঝুলানো ব্যাগের মধ্যে রক্ষিত খাকি বর্ণের কসটেপ দ্বারা মোড়ানো ০৪ (চার) টি প্যাকেটে মোট ০৫ (পাঁচ) কেজি গাঁজা এবং একটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে কফি রংয়ের ট্রাভেল ব্যাগের মধ্যে রক্ষিত খাকি বর্ণের কসটেপ দ্বারা মোড়ানো ০৭ (সাত) টি প্যাকেটে মোট ১০ (দশ) কেজি গাঁজাসহ সর্বমোট ১৫ (পনের) কেজি গাঁজা, যার মূল্য অনুমান ৪,৫০,০০০/-(চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বাহির করিয়া দিলে উল্লিখিত আলামতসমূহ উদ্ধার পূর্বক এসআই (নিঃ) আবুল হোসেন ১১/০১/২০২৬ খ্রিঃ ১৯.৩০ ঘটিকায় পর্যাপ্ত বৈদ্যুতিক ও টর্চ লাইটের আলোয় জব্দ করতঃ জব্দ তালিকা প্রস্তুত করেন। উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন এবং তিনি নিজেও জব্দ তালিকায় স্বাক্ষর করেন। তখন উক্ত আসামীকে জব্দ তালিকায় বর্ণিত আলামত মাদকদ্রব্য গাঁজাসহ আটক করেন। বাদী, ধৃত আসামী ও জব্দকৃত আলামত সমূহ নিজ হেফাজতে গ্রহণ করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার নাম ও ঠিকানা সঠিক পাইন। ধৃত আসামী আরও স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বাসের যাত্রী সেজে যাত্রীবাহী বাস ব্যবহার করে ফরিদপুর, রাজবাড়ী ও বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে। বর্ণিত বাসটি যাত্রীবাহী হওয়ায় জব্দ করা করে এসআই (নিঃ) মোঃ আতিউর রহমান, র‍্যাব  -১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প, ফরিদপুর বাদী হয়ে ভাঙ্গা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করেন যার ফরিদপুর এর ভাংগা থানার ,এফআইআর নং-১১, তারিখ- ১২ জানুয়ারি, ২০২৬; জি আর নং-১১, তারিখ- ১২ জানুয়ারি, ২০২৬; সময়- ০০.০৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১৯(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ পরবর্তীতে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ ভাঙ্গা থানা সাহেব মামলার তদন্তকারী কর্মকর্তা হিসাবে এসআই (নিঃ ) মোঃ মামুন খানের উপর তদন্তভার অর্পন করেন। তিনি মামলার তদন্তভার গ্রহন করে আসামী মোঃ কামাল খাঁন (৪৬), পিতা-মৃত তফসির খাঁন, মাতা-কুলসুম বেগম, সাং-বাহাড়া খাঁনপাড়া, পোস্ট-বাইটকামারী, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জকে যথাযথ পুলিশ পাহারায় আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। মামলা তদন্তাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ