বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে নগরকান্দায় পুকুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

Reporter Name

সেক মোহাম্মদ আফজাল
মফস্বল সম্পাদক  

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজ পুকুর থেকে আঞ্জু মোল্লা (৬০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৯ জানুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের পূর্ব রাধানগর এলাকার গনি মোল্লার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ। নিহত আঞ্জু মোল্লা পূর্ব রাধানগর গ্রামের মৃত গনি মোল্লার ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, গত মঙ্গলবার থেকে আঞ্জু মোল্লা নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক।

নিহতের স্ত্রী সুফিয়া বেগম বলেন, “গত মঙ্গলবার রাতে আমার স্বামী বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো খোঁজ পাইনি। কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।”

নিহতের বড় ভাই সারোয়ার মোল্লা বলেন, “মঙ্গলবার থেকে আমার ছোট ভাই বাড়িতে ফেরেনি। আজ শুক্রবার সকালে স্থানীয়রা আমাদের পুকুরে একটি লাশ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। পরে আমরা পুলিশে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। আমার জানামতে, আঞ্জু মোল্লার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা আমরা বুঝতে পারছি না।”

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, “সকালে পুকুরে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তি পূর্ব রাধানগর গ্রামের মৃত গনি মোল্লার ছেলে আঞ্জু মোল্লা। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ