রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সব দেশের জন্য প্রযোজ্য নয় প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন ভাঙ্গা  শাখায় হয়রানির অভিযোগ, ভুক্তভোগীদের ক্ষোভ

Reporter Name

নাজমুল হুদা ক্রাইম রিপোর্টার ফরিদপুর  

ফরিদপুর জেলা  ভাঙ্গা  শাখায়  বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশগামী প্রবাসী প্রত্যাশীরা কাঙ্ক্ষিত লোন পাচ্ছেন না—এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী সাধারণ জনগণ। তাদের দাবি, সেনজেন ও নন-সেনজেন কোনো দেশের ক্ষেত্রেই কার্যকর সহযোগিতা মিলছে না।

ভুক্তভোগীরা জানান, প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও ব্যাংক কর্তৃপক্ষ নানা অজুহাতে লোন আবেদন গ্রহণ করছে না কিংবা দীর্ঘসূত্রতায় ফেলছে। এতে বিদেশে যাওয়ার প্রস্তুতি নেওয়া সাধারণ মানুষ আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে দৈনিক তদন্ত এর সাংবাদিক নাজমুল হুদা  ভাঙ্গা   শাখায়  বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি জানান, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসহ সেনজেন ও নন-সেনজেন কোনো দেশের জন্য লোন দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক সব দেশের জন্য লোন দিতে পারে না। মূলত মধ্যপ্রাচ্যের কিছু নির্দিষ্ট দেশের ক্ষেত্রেই লোন কার্যক্রম চালু রয়েছে।”

ওই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ থেকে প্রবাসীরা প্রায় ১৮০টি দেশে ক র্মসংস্থানের উদ্দেশ্যে যান। তবে ব্যাংকের সীমিত সক্ষমতার কারণে সব দেশের জন্য লোন প্রদান সম্ভব নয়। তার ভাষ্য অনুযায়ী, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যেতে আগ্রহীদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, ম্যানপাওয়ার ও পাসপোর্ট থাকলে বিনা জামানতে লোন দেওয়ার বিধান রয়েছে।

তবে বাস্তবে ভিন্ন চিত্র দেখছেন বলে অভিযোগ করেছেন সাধারণ জনগণ। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে হলেও লোন পেতে বাড়তি টাকা গুনতে হচ্ছে এবং তিন দিনের মধ্যে লোন দেওয়ার যে কথা বলা হয়, বাস্তবে তা কার্যকর হচ্ছে না। অনেককে একাধিকবার ব্যাংকে ঘুরতে হচ্ছে এবং বিভিন্ন অজুহাতে আবেদন ঝুলিয়ে রাখা হচ্ছে।

এ অবস্থায় বিদেশগামী প্রবাসী প্রত্যাশীরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন—সব দেশের জন্য লোন কার্যক্রম সম্প্রসারণ করা হলে হয়রানি কমবে এবং সাধারণ মানুষের বিদেশে যাওয়ার পথ আরও সহজ হবে।বাংলাদেশে রেমিট্যান্স আসবে বাংলাদেশ আরও উন্নয়ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ