বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আলফাডাঙ্গায় ৭ মামলার আসামি চঞ্চল গ্রেপ্তার

Reporter Name

 

মোঃ শামিম রেজা , স্টাফ রিপোর্টার :

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি চঞ্চল মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছেন পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

এরআগে মঙ্গলবার গভীর রাতে নড়াইল জেলার সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চঞ্চল মিয়া উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের মৃত মিকাইল মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যাসহ মোট সাতটি ফৌজদারি মামলা রয়েছে।

​পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানা পুলিশের একটি দল নড়াইল সদর উপজেলায় অভিযান চালিয়ে চঞ্চল মিয়াকে গ্রেপ্তার করেন। গত ২৫ ডিসেম্বর ভোররাতে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামের নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন বিএনপি নেতা সাইফুল সর্দার। গ্রাম্য বিরোধের জের ধরে ‘শুটার জুয়েল’ নামে পরিচিত স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সাইফুলের ঘরে প্রবেশ করে। তারা সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং পার্শ্ববর্তী ইসমাইল মোল্যা নামের আরেক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে। হামলার সময় সন্ত্রাসীরা ওই এলাকার অন্তত ৭-৮টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

​এই ঘটনায় ২৬ ডিসেম্বর নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

​মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি চঞ্চল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

​আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাইফুল হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ