বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বিশ্ববাজারে কমেছে স্বর্ণ-রুপার দাম

Reporter Name

আন্তর্জাতিক ডেস্ক:

শক্তিশালী ডলার ও মার্কিন যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে বিনিয়োগকারীদের পুনর্মূল্যায়নের প্রভাবে বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। স্পট স্বর্ণ ০.৮ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৬১.৫১ ডলারে নেমে আসে। সেশনের শুরুতে এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠলেও পরে দাম কমে যায়। এর আগে ২৬ ডিসেম্বর স্বর্ণ রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯.৭১ ডলারে পৌঁছেছিল। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৫ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৭১.৩০ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকদের মতে, নতুন বছরের শুরুতে অস্থির লেনদেনের পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিচ্ছেন এবং বিশেষ করে ভেনেজুয়েলা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করছেন। নেমো-মানি’র প্রধান বাজার বিশ্লেষক জেমি দুত্তা বলেন, পরিস্থিতি এখনও অস্থির থাকায় স্বল্পমেয়াদি মুনাফা গ্রহণ স্বাভাবিক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৬ জানুয়ারি) ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের অবরোধে ভেনেজুয়েলায় আটকে থাকা সর্বোচ্চ ৫ কোটি ব্যারেল তেল পরিশোধন ও বিক্রির পরিকল্পনা নেয়া হয়েছে। এতে ওয়াশিংটন ও ভেনেজুয়েলা সরকারের মধ্যে সমন্বয়ের ইঙ্গিত মিলেছে, যা বাজারে প্রভাব ফেলেছে।

এদিকে ডলার দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে উচ্চ অবস্থানে থাকায় স্বর্ণসহ ডলারে মূল্য নির্ধারিত ধাতু কিনতে ব্যয় বেড়েছে। ফেডারেল রিজার্ভের গভর্নর স্টিফেন মিরান এ বছর সুদহার কমানোর প্রয়োজনীয়তার কথা বললেও রিচমন্ড ফেডের প্রেসিডেন্ট থমাস বারকিন তথ্যভিত্তিক ‘সূক্ষ্ম’ সিদ্ধান্তের ওপর জোর দিয়েছেন। বাজারে এ বছর দুই দফা সুদহার কমার সম্ভাবনা ধরা হচ্ছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ২.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৭৯.৪০ ডলারে নেমেছে। প্লাটিনাম ৬ শতাংশ কমে ২ হাজার ২৯৭.৫৬ ডলারে দাঁড়িয়েছে এবং প্যালাডিয়াম ৪.৫ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৭৪০.১২ ডলারে লেনদেন হয়েছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। খবর রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ