বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য হয়েছে: ডা. তাহের

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই অভিযোগ করেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, মামলার ক্ষেত্রে বিএনপির অনেকের মনোনয়নপত্র গ্রহণ করলেও জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকার পরও বিএনপি নেতা আবদুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। যা বৈষম্য তৈরি করেছে।

তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি। প্রচারণার ক্ষেত্রে কোনো নেতাকে বেশি প্রটোকল দেয়া হচ্ছে। যা জনগনের মাঝে রং ম্যাসেজ দেয়া হচ্ছে। প্রটোকল সবার জন্য সমান হতে হবে।

নিরপেক্ষ ডিসি এসপি নিয়োগের দাবি জানিয়ে জামায়াতের এই নায়েবে আমির বলেন, অনেকেই সুস্পষ্টভাবে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করছেন। শুধু আশ্বাস নয়, ইসিকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, একটি দল নির্বাসনে গিয়েছে। দেশের স্বার্থে সব দলকে কাজ করতে হবে।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জামায়াতের আমিরের সঙ্গে ভারতে কোনো ফরমাল বৈঠক হয়নি। তিনি অসুস্থ থাকা অবস্থায় ভারতের দূতাবাস থেকে দেখতে এসেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ