বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফুটপাতে হকারদের ভীড়ে চলাচলের পথ নেই – উচ্ছেদ অভিযানে প্রশাসন

Reporter Name

 

নাজমুল হুদা , স্টাফ রিপোর্টার ফরিদপুর :

ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়, হাজী শরীয়তুল্লাহ বাজার এলাকা, থানা মোড় ও গোয়ালচামট সড়কসংলগ্ন এলাকায় ফুটপাত দখলের কারণে পথচারীদের চরম দুর্ভোগের। ফুটপাত দখল করে দোকানপাট, চা-স্টল, ফলের দোকান ও অবৈধ রিকশা পার্কিংয়ের ফলে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে সড়কে চলাচলে বিঘ্ন ঘটছে পথচারীদের।
পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ০৬ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই
অভিযানে কোতোয়ালী থানা ও পুলিশ লাইন্সের সদস্যরা অংশ নেন। এসময় অবৈধভাবে বসানো ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয় এবং ফুটপাত ও সড়কের ওপর অটোরিকশা ও রিকশা পার্কিং বন্ধ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমীর হোসেন বলেন, ফুটপাত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং যানজট নিরসনই আমাদের মূল লক্ষ্য। অবৈধভাবে ফুটপাত দখল ও অটোরিকশা পার্কিংয়ের কারণে শহরের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল।
তিনি আরো বলেন,এই অভিযান চলমান থাকবে। কেউ যদি পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ