রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বিএনপি প্রার্থীর গাড়ি ভাঙচুর মামলার আসামি এখন বিএনপি নেতা

Reporter Name

 

মোঃ আফজাল শেখ , ক্রাইম রিপোর্টার ফরিদপুর:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলার অন্যতম আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া এখন ধানের শীষের সৈনিক।
৫ জানুয়ারি রোববার বিকেলে সালথার ভাওয়াল গ্রামে শামা ওবায়েদের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
২০১৮ সালের নির্বাচনের সময় সালথায় শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ১২ নম্বর আসামি এই আনোয়ার হোসেন। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন। আজ বিকেলে এক শোকসভা ও কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি সাবেক এই এমপির দলে যোগ দেন। সভায় আনোয়ার হোসেন ঘোষণা করেন, আমি আজ থেকে শামা ওবায়েদের দলে মিশে গেলাম। আগামীতে ধানের শীষের পক্ষে একজন সৈনিক হয়ে কাজ করব।
আনোয়ার হোসেন বিএনপিতে যোগ দিলেও আওয়ামী লীগের দলীয় পদ থেকে এখনো ইস্তফা দেননি বলে জানা গেছে। এ নিয়ে ফেসবুকে চলছে তীব্র সমালোচনা। জেলা যুবলীগের নেতারা বলছেন, আওয়ামী লীগের পদে থেকে এত সুযোগ-সুবিধা ভোগ করার পর পদত্যাগ না করেই অন্য দলে যাওয়া সংগঠন বিরোধী কর্মকান্ড।
আনোয়ারের ভাই ও সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন জানান, আনোয়ারের বিএনপিতে যোগ দেওয়ার খবর তিনি শুনেছেন। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি কোনো লিখিত পদত্যাগপত্র জমা দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ