বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

“বৈষম্যহীন আধুনিক ছাতক–দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জামায়াত প্রার্থী সালাম মাদানী”

Reporter Name

 

দেলোয়ার হোসেন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানী বলেছেন— “জামায়াতে ইসলামী বৈষম্যমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত ছাতক–দোয়ারা গড়তে বদ্ধপরিকর।”
‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানে রবিবার সন্ধ্যায় ছাতক উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে ছাতক–দোয়ারাবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
মাওলানা আবদুস সালাম মাদানী বলেন, “নির্বাচিত হলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা হবে। মানুষের অধিকার ও সম্পত্তি রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হবে। কোন ধরনের লুটতরাজের সুযোগ দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা উন্নয়নসহ সার্বিক আর্থসামাজিক উন্নয়নে ইতোমধ্যে বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে এসব উন্নয়ন বাস্তবায়ন করা হবে।
১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার প্রেক্ষাপটে তিনি বলেন, “এই দীর্ঘ সময় সঠিক নেতৃত্বের অভাবে ছাতক–দোয়ারায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। কিছু গোষ্ঠী রাষ্ট্রীয় ও প্রাকৃতিক সম্পদ লুট করেছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে আর্থিক উন্নয়ন সহজ হবে।”
সুনামগঞ্জ-৫ আসন কমিটির পরিচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে এবং মিডিয়া সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শাহ আলম, ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রশ্ন করেন। সালাম মাদানী রাজনৈতিক পরিবেশ, উন্নয়ন ভাবনা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে তাঁদের প্রশ্নের উত্তর দেন। সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আলোচক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন, সহকারী সেক্রেটারি আবদুল আওয়াল, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ