বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জেলা যুব দলের খতমে কোরআন ও দোয়া মাহফিল জামালপুর –

Reporter Name

 

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জামালপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) বেলা ৪ ঘটিকায় শহরের বাগেরহাটা বটতলা মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার উদ্যোগে এই খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুব দলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান, সঞ্চালনায় , জেলা যুব দলের সদস্য মোঃ ইমরান কায়সার, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থাকেন সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রতন, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হোসেন মানিক, ট্রাক, ট্যাংক লরি মালিক সমিতির সহ-সভাপতি মোঃ শামীম হোসেন মঙ্গল জেলা যুব দলের সদস্য মোঃ জাকির হোসেন জনি,মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাদ্দাদ হোসেন সাইদুর, মোঃ রকি তালুকদার, মোঃ আমিনুল ইসলাম শাওন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সাবেক জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মানিক, মোঃ মেহেদী হাসান এলি, মোঃ হাদিউরুল ইসলাম রাব্বি, সাবেক দপ্তর সম্পাদক মোঃ আরমান হোসেন, সহ দপ্তর সম্পাদক মোঃ পপেল মাহুমুদ, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সোহেল রানা খান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলে পাকিস্তানি হানাদার বাহিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দুই শিশু পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে গৃহবন্দী করে। ১৯৮২ সালে স্বৈরাচারী এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করলে দেশের গণতন্ত্র ও মানুষের বাকস্বাধীনতা কেরে নিয়েছিল চরমভাবে বিপন্ন হয়ে পড়েছি পুরো বাঙালি জাতি । সে সময় গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বেগম খালেদা জিয়া দীর্ঘ আট বছর রাজপথে সংগ্রাম করেছেন।

যুব নেতা আরও বলেন, গণতন্ত্র ও মানুষের মুক্তির জন্য তিনি বারবার গ্রেফতার হয়েছেন, কারাভোগ করেছেন, কিন্তু কোনো আপস করেননি। ১৯৯০ সালে সব রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনকে ঐক্যবদ্ধ করে সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসকের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। ইতিহাসে তিনি আপোষহীন দেশনেত্রী হিসেবে স্বর্ণাক্ষরে স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর ২০২৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করে দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে পরলোক গমন করেন। আজকের এই দোয়া মাহফিল তার আত্মার মাগফেরাত কামনায় আয়োজন করা হয়েছে।

খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান। অনুষ্ঠান শেষে দেশনেত্রীর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ