বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিলকারীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত

Reporter Name

 

মোঃ আরিফ শেখ ,ফরিদপুর জেলা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিলকারীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত।
আজ শুক্রবার সকাল১১ টায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এর সভাপতিত্বে ‌আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিলকারীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
নিম্নে মনোনয়নপত্র বৈধ প্রার্থীদের নাম ও রাজনৈতিক দল উল্লেখ করা হলো:

ক) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে নায়াব ইউসুফ আহম্মেদ
খ) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে আরিফা আক্তার বেবি
গ) বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মোঃ আবদুত তাওয়াব
ঘ) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে মোঃ রফিকুজ্জামান মিয়া
ঙ) ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কে,এম, ছরোয়ার।
ফরিদপুর-৩ আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে । এছাড়া স্বতন্ত্র এমপি প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফ এর মনোনয়ন বাতিল করা হয়েছে।
, আগামীকাল ৩ জানুয়ারি ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ