বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হত্যার রহস্যে পুলিশ

Reporter Name

মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :

ঢাকার সাভারে এক জুতা ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি পেশায় একজন জুতা ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন স্থান থেকে জুতা সংগ্রহ করে স্থানীয় দোকানে সরবরাহ করতেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার বিকেল পর্যন্ত দেলোয়ার হোসেনকে নিজ বাড়িতে দেখা গেলেও সন্ধ্যার দিকে ঘরের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা তাৎক্ষণিকভাবে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, নিহতকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের ভয়াবহতার ইঙ্গিত দেয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে রেখে আলামত সংগ্রহ করে। হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা, ব্যক্তিগত বিরোধ বা অন্য কোনো অপরাধমূলক কারণ রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন,
“ঘটনাটি অত্যন্ত গুরুতর। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ