বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে গেটওয়ে ক্যাডেট কোচিংয়ের ভর্তি পরীক্ষা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

এস, এম হামিম সরকার নিরব:

কুড়িগ্রামের চিলমারীতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে গেটওয়ে ক্যাডেট কোচিংয়ের উদ্যোগে ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় গেটওয়ে ক্যাডেট কোচিং প্রাঙ্গণে এই পরীক্ষা সম্পন্ন হয়।

ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন গেটওয়ে ক্যাডেট কোচিংয়ের পরিচালক রাজা স্যার, নজরুল স্যার ও নয়ন স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন কোচিংয়ের শিক্ষক মন্ডলী— রিজু স্যার, আব্দুল্লাহ স্যার, এরশাদুল স্যার, রাতুল স্যার, হাফিজুর স্যার, নাজমুল স্যার, ইকবাল স্যার, জোবাইদুল স্যার ও আইয়ুব স্যার।

পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত অভিভাবকদের সাথে প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ কুশল বিনিময় করেন। সভার একটি বিশেষ আকর্ষণ ছিল পূর্বের বছরগুলোতে ক্যাডেট কলেজে চান্স পাওয়া কৃতি শিক্ষার্থীদের সাথে বর্তমান অভিভাবকদের পরিচয় করিয়ে দেওয়া। এতে উপস্থিত অভিভাবকরা তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে ওঠেন।

মতবিনিময় সভায় গেটওয়ে ক্যাডেট কোচিংয়ের পরিচালক ও সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম বলেন, “ক্যাডেট কলেজে চান্স পাওয়া একটি সম্মানজনক অর্জন, তবে এর পেছনে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও একাগ্রতা। মনে রাখতে হবে, ক্যাডেট কলেজে চান্স পেতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলছি, তবে এক্ষেত্রে অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে।”

উল্লেখ্য যে, গেটওয়ে ক্যাডেট কোচিং দীর্ঘ দিন ধরে চিলমারী অঞ্চলে ক্যাডেট কোচিংয়ে সাফল্যের সাথে কাজ করে আসছে। আজকের এই ভর্তি পরীক্ষায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আগামীকাল গেট‌ওয়ে ক্যাডেট কোচিং এর ভর্তি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ