রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নরসিংদীতে পুটিয়া বাজারে ১২৫৬ টাকার রান্নার কাজের গ্যাস এর মূল্য টাকা বৃদ্ধি।

Reporter Name

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীতে গৃহস্থালি রান্নার কাজে ব্যবহৃত হয় এলপিজির ১২ কেজি সিলিন্ডার গ্যাস। আর এই সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে তা এখন বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। নরসিংদীতে গত কয়েকদিন ধরে ধারাবাহিক ভাবে বাড়ছে এলপিজির দাম। সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট দেখা দেওয়ায় ক্রেতাদের প্রতি সিলিন্ডার তিনশত টাকা থেকে চারশত টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। এমন অভিযোগ সিলিন্ডার ব্যবহারকারীদের। বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়,১২ কেজি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত খূচরা মূল্য ১২৫৬ টাকা হলেও তিনশত থেকে চার শত টাকা বেড়ে তা বর্তমানে বিক্রি হচ্ছে সাড়ে ১৫ ও ১৬ শত টাকায়। নরসিংদী জেলায় বিভিন্ন বাজারে খুচরা সিলিন্ডার গ্যাস বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে,তাদের চাহিদা মত এলপিজির গ্যাস এর সরবরাহ বর্তমানে নেই। তাই ক্রেতারা চাইলেও দিতে পারছেন না। ডিলারদের কাছ থেকে বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে । তাই দোকানদার ও বাড়তি দামে বিক্রি করছেন। নরসিংদীর পুটিয়া বাজারের সাবেক মেম্বার আব্দুল জলিল মোল্লা ও বাদল মেম্বার যানান ,এক সিলিন্ডার এর দাম দিতে হচ্ছে ১৫ থেকে ১৬ শত টাকা। আবুল বাশার মেম্বার বলেন যার কাজ থেকে যেরকম রাখতে পারে দোকান দার রাখছেন হঠাৎ এমন দাম বৃদ্ধি চিন্তা করা যায় না। ১২ কেজির একটি সিলিন্ডার দাম দিতে হয় ১৬ শত টাকা। অধিকাংশ কোম্পানি সিলিন্ডার সরবরাহ বন্ধ রেখেছেন কেন যানা যায়নি। হাতে গোনা কয়েকটি কোম্পানি এলপিজির গ্যাস সরবরাহ করছেন। নরসিংদী জেলায় প্রতিদিন ২ হাজার সিলিন্ডারের চাহিদা থাকলেও ৫ থেকে ৬ শত সিলিন্ডার পাওয়া যাচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এছাড়া প্রতি সিলিন্ডার এর কোম্পানি বাড়তি দাম নিচ্ছে। ৩০০ টাকা থেকে ৪০০ টাকা নেওয়ার তো কোনো সুযোগ নেই। তবে খুচরা বিক্রেতারা সামান্য কিছু বাড়তি নিতে পারেন বর্তমান সময়ে তবে এত বেশি নেওয়া ঠিক হচ্ছেনা বলে জানান ক্রেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ