শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে ছাত্রদল নেতা ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার

Reporter Name

 

মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:

রাজশাহী র মোহনপুরে ৮০ পিস ইয়াবাসহ শাকিবুল হাসান ওরফে লিটন (৩০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার লিটন মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
গ্রেপ্তারের পর তাকে ঘিরে রাজনৈতিক প্রভাব, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। গ্রেফতার লিটন মোহনপুর উপজেলার বিলপাড়া গ্রামের বাসিন্দা মৃত মনিরুল ইসলাম মন্টুর ছেলে। এ বিষয়ে মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল আনুমানিক
৪টার দিকে উপজেলার মডেল টাউন বরইকুড়ি এলাকা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
গোপন সংবাদের ভিত্তিতে সাকিবুল হাসান ওরফে লিটন কে গ্রেপ্তার করা হয়। সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাকিবুল হাসান ওরফে লিটন কে গ্রেপ্তার করা হয়।
ইয়ামিন আলী বলেন, স্থানীয় একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি বসেছিলেন। তাদের পাশেই রাস্তার উপর মোটরসাইকেলে দাঁড়িয়ে ছিলেন লিটন। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে শাকিবুল হাসান লিটন তার নিজস্ব ফেসবুক আইডিতে পরিচয় হিসেবে “মোহনপুর উপজেলা শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান ওরফে লিটন।
উল্লেখ করেছেন। “মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক” সাংগঠনিক পদবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঢাকায় আছি। একজন ছাত্রদল কর্মী আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন। আমি এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। এ বিষয়ে
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। লিটনের সাথে মাদক কারবারি বিষয়ে জড়িত যারা তাদেরকে তথ্য অনুযায়ী আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে এসআই ইয়ামিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।শুক্রবার ০২( জানুয়ারী) সকালে লিটনকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ