রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

৫৯ বিজিবি’র তৎপরতায় মোটরসাইকেলসহ ৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

Reporter Name

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র চোখকে ফাঁকি দিতে মাদক চোরাকারবারীরা নানামুখী অভিনব পন্থা অবলম্বন করছে। আর এ সকল অপতৎপরতা বেশ ভালভাবেই প্রতিহত করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা। আজ ০২ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ০৪:৩০ ঘটিকায় মোটরসাইকেলযোগে মাদক পাচারের অপচেষ্টা ভেস্তে দিয়েছে এই ব্যাটালিয়নের একটি চৌকস টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে মাত্র ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রামস্থ পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। এ সময় অজ্ঞাত ০২ জন মোটরসাইকেল আরোহী চকপাড়া হতে বাটুলপাড়া হয়ে সোনাপুর বারিকবাজার নামক এলাকায় যাওয়ার অভিমুখে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে আমবাগানের ভেতর দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল মোটরসাইকেলটি তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় থাকা ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় (Eskuf DX) সিরাপ এবং ২৩ বোতল ফেন্সিডিল এর বিকল্প choco+ সিরাপ জব্দ করে। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ এবং মোটরসাইকেল এর ব্যাপারে আইনি প্রক্রিয়ার কার্যক্রম চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ