মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফুলবাড়ীতে জমি সংক্রান্ত সংঘর্ষে আহত ৩, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন: চার পুলিশ সদস্য ক্লোজড

Reporter Name

রফিকুল ইসলাম রফিক,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পূর্ব রাবাইতারি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। হামলার পর পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের তীব্র অসন্তোষ ও অভিযোগের প্রেক্ষিতে চার পুলিশ সদস্যকে ক্লোজড (পুলিশ লাইনসে প্রত্যাহার) করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে পূর্ব রাবাইতারি গ্রামের বাসিন্দা আজিজার রহমানের দুই ছেলে মফিজুল ইসলাম ও মাহাবুর রহমানের মধ্যে পারিবারিক জমির মালিকানা নিয়ে বিবাদ শুরু হয়। এই বিরোধ উত্তেজনাকর রূপ নিলে মাহাবুর রহমান ভাড়া করা কিছু লোকজন নিয়ে ছোট ভাই মফিজুল ইসলামের বাড়িতে হামলা চালান। হামলায় মফিজুল ইসলাম (৪০), তার স্ত্রী রেহেনা বেগম (২৫) এবং ভাবি হালিমা বেগম (৫০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলার পর গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের একটি ঘরে আটকে রাখে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে খবর পেয়ে ফুলবাড়ী থানার এসআই আব্দুর রশিদ, এএসআই শামিম, এএসআই শাহানুর ও কনস্টেবল দুলাল চন্দ্র ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অবরুদ্ধদের উদ্ধারে গেলে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, পুলিশ হামলাকারীদের পক্ষ নিয়েছে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করেনি।

পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনার মুখে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোজাম্মেল হক বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এসআই আব্দুর রশিদ, এএসআই শামিম, এএসআই শাহানুর এবং কনস্টেবল দুলাল চন্দ্রকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশি তদন্তের পাশাপাশি স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ