শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তর হবে ৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের চীনের ইউএসটিসি পরিদর্শন চালু হবে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে থাকবেন বিশেষ নিরাপত্তাকর্মী যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি : দেবপ্রিয় দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চাঁপাইনবাবগঞ্জ হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক বনভোজন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Name

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে আগামী ২ জানুয়ারি রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলায় সাফিনা পার্কে বার্ষিক বনভোজনকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রার অংশগ্রহন সমিতির উপদেষ্টা মোঃ হামিদ খান, ২য় উপদেষ্টা মোঃ রফিক,সভাপতি মতিউর রহমান, সহসভাপতি মোঃ গফুর, সেক্রেটারি মোঃ আকবর আলী, সহসেক্রেটারি মোঃ মাইনুল ইসলাম, আইন ও বিচার মোঃ শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দফতর সম্পাদক মোঃ রনি, প্রচার সম্পাদক মোঃ তাইজুল ইসলাম (অন্তর) এবং সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ বেলাল, ওরজুন বাবু, মোঃ রেজাউল করিম, মোঃ মাহিদুল ইসলাম ফরহাদ প্রমুখ। এছাড়াও শোভাযাত্রায় সমিতির সকল ব্যবসায়ী সদস্যরা অংশ নেন। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা তুলে ধরা হয়। বলা হয়— শুক্রবার কারখানা ব্যতীত কোনো শো-রুম খোলা রাখা যাবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হবে।
এছাড়াও ব্যবসায়ী মালিক সমিতির কার্যক্রম আরও সুসংগঠিত করতে সমিতির অফিস ঘর বরাদ্দে সকলের সম্মতি রয়েছে বলে জানানো হয়। কোনো ব্যবসায়ী মালিক মারা গেলে সমবেদনা জানাতে সংশ্লিষ্ট দোকানসমূহ বন্ধ রাখা এবং মৃত্যুসংবাদ প্রচারের জন্য সমিতির পক্ষ থেকে মাইকিংয়ের ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ