বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজবাড়ী -২ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লার বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ

Reporter Name

 

সিনিয়র রিপোর্টার রাজবাড়ীঃ

সত্য ন্যায়ের পথে যারা চলে তাদেরকেই জুলুম হামলা নির্যাতনের স্বীকার হতে হয়। আমার মনে হয় এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দিতা করায় প্রতিপক্ষ ভীতসন্ত্রস্ত হয়েছে বলে জানান রাজবাড়ী-২ আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ সোহেল মোল্লা ওরফে সোহেল রানা রাজ। গত সোমবার ২৯ ডিসেম্বর বিকালে  জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেয়ার পরে তিনি এসব কথা বলেন। জানাযায় ভুক্তভোগী সোহেল  বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষিণবাড়ি গ্রামের মৃত নওশের আলি মোল্লার পুত্র। তিনি ইউনিভার্সিটি অব হাডফোর্ডশায়ার  (ইংল্যান্ড) থেকে এলএলবি ডিগ্রি অর্জন করে। বর্তমানে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন  সমাজ সেবা মূলক কাজ করে আসছেন তিনি।
স্বতন্ত্র এমপি পদপ্রার্থী সোহেল মোল্লা বলেন, বালিয়াকান্দি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে  গত বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করি এবং শুক্রবার সন্ধ্যায় আমার বাসায় উঠান বৈঠকের আয়োজন করি। তখন স্থানীয় রফিকুল ইসলাম বাচ্চু, মোঃ মুস্তাফিজ মোল্লা,জাহিদ মোল্লা, রাইয়ান ইসলাম, মিথুন বিশ্বাস ডানো সহ ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল উঠান বৈঠকে বৈদ্যুতিক লাইট ভাংচুর করে অন্ধকার পরিবেশে তৈরি করে এবং  রড চাপাতি চাইনিস কুড়াল দিয়ে এলোপাথারী কোপাকুপি করে এসময় উপস্থিত লোকজন প্রান ভয়ে দিকবেদিক ছোটাছুটি করে। এই সন্ত্রাসীরা সাউন্ড বক্স চেয়ার টেবিল ভাংচুর করে এবং তালা ভেঙে আমার ঘর থেকে সাড়ে ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়৷ তখন আমার চাচাতো বোন এগিয়ে আসলে তাকেও শারিরীক ভাবে হেনস্তা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। মনোনয়ন প্রত্যাহার না করলে আমাকে খুন ও বাড়ি ঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়। এঘটনায় আমি থানাতে অভিযোগ দায়ের করি।  এঘটনায় বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মো আবদুর রব তালুকদার বলেন মামলা দায়ের হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ