রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মাহফিল

Reporter Name

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় শহরের টাউনক্লাবের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এএইচএমএম জামাল বাচ্চু,সদর থানা বিএনপির আহবায়ক মোঃ আমিনুল ইসলাম সহ জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, একজন মুসলমান হিসেবে আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি এবং আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাত কামনা করি। এছাড়াও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে।দোয়া-মোনাজাত পরিচালনা করেন ফুড অফিস মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন। দোয়া মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ