বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

হেমায়েতপুরে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা :

সাভারের হেমায়েতপুরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ আসর তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এডভোকেট মেহেদী হাসানের বাসভবনে এই ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি ডাকসুর সাবেক ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমানের নির্দেশনা অনুযায়ী আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। মোনাজাতে আল্লাহ সুবহানাল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়, তিনি যেন দেশনেত্রীকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দোয়া করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ