শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তর হবে
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জামালপুর বিশেষ মোনাজাত শেষে সদর পাঁচ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ধানের শীষের প্রার্থী এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন

Reporter Name

 

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক :

জামালপুরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন সদর-৫ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী, জননেতা এড.শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

আজ (২৯ শে ডিসেম্বর ) দুপুরে জামালপুর জেলা নির্বাচন কমিশন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে প্রথমে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতে অংশ নেন এমপি প্রার্থী । পরে উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন ।

মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, আইনজীবী সমিতির নেতারা এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় পুরো নির্বাচন কার্যালয় চত্বর ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

মনোনয়নপত্র জমা শেষে এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন,
“আমি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নিতে এই নির্বাচনে প্রার্থী হয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে জামালপুর সদরকে একটি উন্নত ও জনবান্ধব আসনে রূপান্তর করবো ইনশাআল্লাহ।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আরও বলেন, এই নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ