শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তর হবে
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে হেজবুত তওহীদের প্রচার ঘিরে সংঘর্ষ: বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাসহ আহত ৩

Reporter Name

 

আল আমিন তালুকদার ,ব্যুরো চিফ ফরিদপুর:

ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকায় হেজবুত তওহীদের লিফলেট বিতরণ ও প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় জনতার সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সদস্য সচিব সোহেল রানাসহ অন্তত ৩ জন আহত হয়েছেন।
জানা যায়,রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে শহরের চরকমলাপুর ব্রিজের কাছে হেজবুত তওহীদের নেতাকর্মীরা মাইকিং ও লিফলেট বিতরণ করছিলেন। এসময় স্থানীয়রা তাদের প্রচারণায় বাধা দেয় এবং ‘নীতিবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাদের থানায় যেতে বলে। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সোহেল রানা ও তার সহযোগীরা ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হেজবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম নিকণ দাবি করেছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছিলেন। এসময় কোনো উস্কানি ছাড়াই তাদের ওপর হামলা চালানো হয়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং হেজবুত তওহীদের কোতোয়ালি থানা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন আজাদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ