শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

তারুণ্যনির্ভর সংগঠন “তাজকিয়া”র দেড়যুগপূর্তি উৎসব ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

একটি মহান উদ্দেশ্য ও কিছু পবিত্র আকাঙ্কা, কিছু স্বপ্নবাজ তরুণ যুবকের ঐশীপ্রেমের দীপ্তশিখায় আলোকিত হতে চাওয়ার প্রতিশ্রুতি নিয়ে আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন ‘তাজকিয়া’ সাফল্যের সাথে ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করেছে। তাজকিয়ার ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি ডাঃ কৌশিক সায়মন শুভ-এর সভাপতিত্বে নগরীর হামজারবাগস্থ, মাদরাসা-ই-শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) মিলনায়তনে নানা আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে উক্ত দিনটি উদযাপন করা হয়। সঞ্চালক ইরফান হাসান-এর সঞ্চালনায়, শুরুতেই উদ্ভোধন ঘোষণা করেন তাজকিয়া’র সহ-সভাপতি আবু সালেহ সুমন। সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া এই আয়োজন পরবর্তীতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ আব্দুল্লাহ, পবিত্র নাতে রাসূল (স.) পরিবেশনা করেন মোহাম্মদ তাসিন ফাহাদ, মাইজভাণ্ডারী কালাম পরিবেশনা করেন রুহুল কাদের, নাতে রাসুল পরিবেশনা করেন আহনাফ চোধুরী ও হুজুর গাউসে পাকের শানে পরিবেশনা করেন মোবাররম হায়দার রাকিব।

উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তাজকিয়ার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আহবায়ক সৈয়দ সাদ ইবনে আলম। তাজকিয়া নিয়ে স্মৃতিচারণ করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন ও সাবেক সভাপতি আরেফিন রিয়াদ।

উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানের তাজকিয়াকে নানা দিক নির্দেশনা ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম. ডি. জাফর। পাশাপাশি শুভাকাঙ্খী হিসেবে বক্তব্য রাখেন রাউজান সরকারি কলেজের প্রভাষক মাহফুজ আলম, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুভূতিমূলক বক্তব্য রাখেন মাইনুদ্দীন হাসান। পাবলিক স্পিকিং সেশনে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুন্দর ও গোছালো বক্তব্য উপস্থাপনা করেন সেলিম সিদ্দিক, সাইফুল ইসলাম সাকিব, সাজ্জাদ হোসেন সাবিত।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়ার প্রধান উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ আবু নাসের নুর অন্তু, উপদেষ্টা এইচ আর মেহেবুব জিকো, উপদেষ্টা এইচ এম রাশেদ খান, উপদেষ্টা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মীর মোঃ তরিকুল ইসলাম, আসিফ আমান শাফায়েত, জয়নাল আবেদীন জয়, ইমাম উদ্দীন, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্যবৃন্দ ও মহানগর-এর সমন্বয়কবৃন্দ, প্রমুখ । এছাড়া কেক কাটার মাধ্যমে ১৮ বছরের বর্ষপূর্তি উৎসবের মাহেন্দ্রক্ষণ মুহুর্তটি উদযাপন করা হয়।

উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা তাজকিয়া’র চারটি মিশনকে ধারণ করে, ভিশন “প্রতিটি যুবপ্রাণে ঐশী প্রেমের জাগরণ” এর লক্ষ্যে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ১ম পর্বে তাজকিয়া সভাপতি ডাঃ কৌশিক সায়মন শুভ উক্ত বর্ষপূর্তি উৎসবে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ১ম পর্ব ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সমাপ্তি ঘোষণা করেন। এরই সাথে বর্তমান কেন্দ্রীয় কমিটির সকলের নিঃসার্থ অবদান ও আত্মত্যাগের প্রতি সম্মান রেখে বিদায়ী পরিষদের সকলকে সংবর্ধনা প্রদান করা হয়। ২য় পর্ব তথা বার্ষিক সাধারণ সভায় উপদেষ্টাগণের বক্তব্য প্রদান পরবর্তীতে সদ্য বিদায়ী পরিষদের সভাপতি ডা. কৌশিক সায়মন শুভ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের উপস্থাপনায় নতুন কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত হয়।

নতুন কেন্দ্রীয় পর্ষদে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ রমিজ আলী ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নুরে আহমেদ জিয়াউল হাসান। ২য় পর্বের সভাপতি তাজকিয়া এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ আবু নাসের নুরের বিদায়ী পরিষদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে নতুন পরিষদের সকলের কাছে নতুন প্রত্যাশা ও চ্যালেঞ্জগুলো বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সফলভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তার বক্তব্যে তাজকিয়া এর অ্যালামনাই এসোসিয়েশন প্রস্তুতি কমিটিও ঘোষিত হয়।

পরিশেষে মোঃ রফিকের সঞ্চালনায় মিলাদ-কিয়াম ও মোনাজাত পরিচালনা পরবর্তী মাইজভাণ্ডারী গানের আসরে অংশগ্রহণ করেন আহমদ কামার উদ্দীন, মিজানুর রহমান ও হাসিবুল হক তুষার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ