বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক)’র ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে জীবন দর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name

 

স ম জিয়াউর রহমান , চট্টগ্রাম থেকে :

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বে সমাদৃত ত্বরিকা, ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার উজ্জ্বল নক্ষত্র, আওলাদে রসুল (দ.), আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.), মারাজাল বাহরাইন, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) জীবন দর্শন শীর্ষক সেমিনার ভূজপুর ২নং দাঁতমারা ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী জমিদার বদরুজ্জামান সিকদার বাড়ি প্রাঙ্গণে আজ (২৭ ডিসেম্বর) শনিবার, অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল খতমে কোরআন, তাওয়াল্লাদে গাউছিয়া, আলোচনা, মিলাদ, মোনাজাত, তবারুক বিতরণ ও মাহফিল মাইজভাণ্ডারী কালামের জলসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন। উদ্বোধক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দাঁতমারা শাখার উপদেষ্টা মোহাম্মদ শফিউল আজম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর আলম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ।

বিশেষ আলোচক ছিলেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা প্রধান হাফেজ আবুল কালাম মাইজভাণ্ডারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দাঁতমারা শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউসুফ জাফর চৌধুরী শাহীন।

এতে আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযুদ্ধা কমান্ডার শামসুল আলম, এসএম মোরশেদুল আমীন, কাজী মুহাম্মদ হারেজ, আসগর আলী, আমীর খসরু এবং “ক” জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার মোহাম্মদ মনির উদ্দিন খোরশেদ, মোহাম্মদ আলাউদ্দিন, গ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলী নেওয়াজ, মোহাম্মদ নুরুল হুদা মেম্বার, মোহাম্মদ আনিস উদ্দিন সোহেল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ