শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বালিয়াকান্দিতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই লক্ষ টাকা জরিমানা আদায়

Reporter Name

 

মোঃ ওয়াজেদ আলী,সিনিয়র রিপোর্টার রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৩ মামলায় ৩ জনকে দণ্ডিত করা হয়েছে। অভিযানে সর্বমোট দুই লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
গতকাল শনিবার ২৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে বালিয়াকান্দি উপজেলার আমতলা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন ।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা ভঙ্গের দায়ে ১৫(১) ধারায় শাস্তি প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— হাসান মোল্লা পিতা মৃত শুকুর মোল্লা, রাসেল শেখ পিতা মোঃ সাদেক শেখ ও তৌহিদ বিশ্বাস পিতা মোসলেম বিশ্বাস।
আদালতের রায়ে প্রত্যেক মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়, যার মাধ্যমে সর্বমোট দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রশাসন সূত্রে আরও জানানো হয়, সরকারি অনুমতি ছাড়া বালু উত্তোলনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং নদীভাঙনসহ নানা প্রাকৃতিক ঝুঁকি বাড়ছে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিতভাবে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ