মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বাউফলে জমি-জমার বিরোধের হামলায় আহত সেই কৃষকের মৃত্যু

Reporter Name

এম জাফরান হারুন:

পটুয়াখালীর বাউফলে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরের সংঘর্ষে আহত হওয়া সেই কৃষক রহিম জোমাদ্দারের (৬০) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। রহিম জোমাদ্দার উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরওয়াডেল গ্রামের রত্তন জোমাদ্দারের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, স্থানীয় কামাল হাওলাদারের (৫৮) সঙ্গে রহিম জোমাদ্দারের জমি-জমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছিল। গত বুধবার (১১ জুন) সন্ধ্যা সাতটার দিকে কামাল হাওলাদার লোকজন নিয়ে দেশিও অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে রহিম জোমাদ্দারের বাড়ি গিয়ে হামলা চালায়। এ সময় রহিম জোমাদ্দার জখম হলে তাকে বাঁচাতে তার দুই ছেলে রিয়াজ জোমাদ্দার (২৫) ও হাসান জোমাদ্দার (২২) এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে জখম করা হয়।

ওই দিন রাতেই আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রিয়াজ ও হাসান কে ভর্তি করলেও গুরুতর আহত রহিম জোমাদ্দারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় রহিম জোমাদ্দারের মৃত্যু হয়।

কামাল হাওলাদার ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় অভিযোগের বিষয় বক্তব্য নেওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম গাজী।

এবিষয়ে বাউফল থানার ওসি মোঃ আকতারুজ্জামান সরকার বলেন, হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ