রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

Reporter Name

 

মোঃ রুবেল হোসেন সাভার প্রতিনিধি :

মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই কর্মসূচিকে কেন্দ্র করে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নসহ ঢাকা-২ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শুক্রবার দুপুর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে অবস্থান নেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদি হাসান এবং ঢাকা জেলা যুবদলের নেতা রকিব হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবেই তারেক রহমানের এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বিক উন্নয়নে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কর্মসূচি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রেরণা জোগাচ্ছে।
এদিকে নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থানের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হবে এবং মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ