রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত। 

Reporter Name

 

মোঃ আফজাল শেখ , ক্রাইম রিপোর্টার ফরিদপুর:

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ সকালে স্কুল প্রাঙ্গণে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণে আবেগাপ্লুত হন। ১৯৬২ সালের এক শিক্ষার্থী জানান, অনেক সহপাঠী আর বেঁচে নেই, যারা বেঁচে আছেন তারা স্কুলের টানেই অনুষ্ঠানে অংশ করেছেন।সকালে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, এসেম্বলি, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজক কমিটির আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিলতা সরকার ও সদস্য সচিব ওয়াহিদ মিয়া কুটি।পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরবর্তী পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, আলোচনা ও বিনোদনমূলক আয়োজন এবং সন্ধ্যায় আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ