রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল শ্রীবরদীতে বিলের পাড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই চিলমারীতে বাড়ির পাশ থেকে, শিশু আয়শা সিদ্দিকার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীর মোহনপুরে সাংবাদিক মোজাহারের জানাজা অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে সুকানী নিখোঁজ

Reporter Name

মোঃ  শামিম রেজা ,স্টাফ রিপোর্টার :

ফরিদপুরের চরভদ্রাসনে বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে এক সুকানী নিখোঁজ হয়েছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে চরভদ্রাসনের সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
দুপুর তিনটা থেকে বিকেল ৫টা পযন্ত ফরিদপুর দমকল বাহিনীর ডুবরিদলের দুই সদস্য নদীতে তল্লাশী করে নিখোঁজ ওই সুকানীর কোন খোঁজ করতে পারেন নি। আজকের মত ডুবরীদলের সদস্যরা তাদের উদ্ধার অভিযান স্থগিত করেছেন।
নিখোঁজ ওই সুকানীর নাম আরিফ শেখ (৪৬)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের মজিবর শেখের ছেলে। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। তিনি বিবাহিত এবং এক মেয়ে ও দুই ছেলের বাবা।
ওই সুকানীর খালু আবুল সরকার জানান, আরিফ ওই বল্কগেটে সুকানী হিসেবে কাজ করতেন। তিনি গতকাল বিকেলে বালু নিয়ে ফরিদপুর সদরের সিএনবি ঘাট নৌবন্দরে আসেন। বালু নামিয়ে ফেরার পথে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় অসাবধানতাবশত পদ্মা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
চরভদ্রাসন দমকল বাহিনীর লিডার মোর্তজা ফকির বলেন, খবর পাওয়ার পর ফরিদপুর থেকে দুই সদস্য বিশিষ্ট ডুবরী দল আনা হয়। তারা কয়েক দফায় নদীতে নেমে তল্লাশী করে আরিফকে উদ্ধার করতে ব্যর্থ হন। সন্ধ্যা নামায় আজকের মত উদ্ধার অভিযান বন্ধ করা হয়। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করবে দমকল বাহিনীর ডুবরি দল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সিএনবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, এ খবর পাওয়ার পর নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তারাও উদ্ধার অভিযানে অংশ নেয়। তকে বুধবার সন্ধ্যা পযন্ত ওই ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ